Umama Writes

  • Home
  • About
  • My blog
  • …  
    • Home
    • About
    • My blog

Umama Writes

  • Home
  • About
  • My blog
  • …  
    • Home
    • About
    • My blog

Umama Writes

ডাচেস না লেডি? শব্দের পেছনের গল্প

Umama Shahed Momo

ইংরেজি সাহিত্য বা সাহিত্যে আগ্রহী যে কারোর কাছে অতি পরিচিত দুটি শব্দের উৎপত্তি নিয়ে আজকের লেখা-

যেকোনো ইংরেজি ঐতিহাসিক (historical genre) মুভি বা চলচ্চিত্রে একটি শব্দ প্রায়ই শোনা যায়।

Lord (লর্ড) বা Lady (ল্যাইডি).

মূলত ইংরেজ অভিজাত (Aristocratic) শ্রেণির নারী-পুরুষ একজন আরেকজনকে সম্বোধন করতে সম্মানার্থে মূল নামের সঙ্গে এই শব্দটি যুক্ত করতেন।

Section image

কিন্তু আপনি কি জানেন এই শব্দের উৎপত্তি কোথা থেকে?

Bread বা রুটি শব্দের সাথে এর মূল সম্পর্ক। Lady শব্দের উৎপত্তি হলো Old English বা প্রাচীন ইংরেজি শব্দ hlǣfdige থেকে। ইংরেজিতে যার আসল অর্থ দাঁড়ায় bread-kneader বা loaf-maker যিনি রুটি প্রস্তুত করেন (গৃহস্থালির প্রধান নারী)

hlaf = রুটি (bread)
dige = মাখা বা প্রস্তুত করা (kneader)

Lady শব্দটি ব্যবহার করা হয় ভদ্র/অভিজাত নারী (সবসময় রাজকীয় না হলেও সম্মানসূচক) বোঝাতে।

আর Lord (লর্ড) শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ hlāfweard থেকে। যার ইংরেজি অর্থ হলো loaf-warden বা gurdian of the bread। বাংলায় এর অনুবাদ করলে আহারের রক্ষক হবে বোধ হয়।

অনেকটা অদ্ভুত শোনা গেলেও সবচেয়ে মজার বিষয় হলো, (Aristotelian society) বা অভিজাত শ্রেণি এই শব্দ দিয়ে সমাজের নারী এবং পুরুষের দায়িত্বকে নির্দিষ্ট করে দেয়।

Section image

এখন, Duchess এর উৎপত্তি নিয়ে কথা বলা যাক। এই শব্দের বাংলা আক্ষরিক অর্থ হলো, "নারী নেত্রী" বা "নারী সেনাপতি"।

ল্যাটিন শব্দ Dux, যার অর্থ 'নেতা ' বা 'শাসক' থেকে এই শব্দটি মূলত এসেছে। রোমান সামরিক কমান্ডারদের উপাধি ছিল Dux.

Duchess হলো ডিউকের স্ত্রী / উচ্চপদস্থ নারী শাসক

মধ্যযুগীয় ল্যাটিনে পাওয়া যায় Ducissa শব্দ,যা নারীদের জন্য ব্যবহার করা হতো। তারপর ফরাসি ভাষার আদিরূপে এই শব্দ রূপান্তরিত হয়ে Duchesse হয়। ফরাসি ভাষার মাধ্যমে মধ্যযুগীয় ইংরেজিতে Duchesse শব্দ পুরোপুরি প্রবেশ করে।

Section image

আজ, Lady এবং Duchess শব্দের উৎপত্তি আমরা জানলাম। ইংরেজিতে যেকোনো শব্দের উৎস,ক্রমবিকাশ, বিবর্তন, অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় Etymology বা ব্যুৎপত্তিতে।

আজ এ পর্যন্তই,

Hasta Luego...

Previous
Master A Language On Your Own: Realistic Tips That...
Next
 Return to site
strikingly iconPowered by Strikingly
Profile picture
Cancel
Cookie Use
We use cookies to improve browsing experience, security, and data collection. By accepting, you agree to the use of cookies for advertising and analytics. You can change your cookie settings at any time. Learn More
Accept all
Settings
Decline All
Cookie Settings
Necessary Cookies
These cookies enable core functionality such as security, network management, and accessibility. These cookies can’t be switched off.
Analytics Cookies
These cookies help us better understand how visitors interact with our website and help us discover errors.
Preferences Cookies
These cookies allow the website to remember choices you've made to provide enhanced functionality and personalization.
Save